ইফফাত জারিন রুহামার জীবন বাঁচানোর গল্প
ছোট্ট ইফফাত জারিন রুহামা বাবা-মায়ের দুই সন্তানের মধ্যে ছোট। ফরিদপুরের একটি ছোট্ট গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবা এবং গৃহিণী মায়ের আদরের সন্তান সে। কিছুদিন আগেও রুহামার জীবন ছিল একদম স্বাভাবিক—হাঁটা, খাওয়া, খেলাধুলা, হাসি-আনন্দ—সবকিছুই ছিল স্বাভাবিক।
হঠাৎ একদিন তার দাঁত থেকে সামান্য রক্তপাত হয়। পরদিন কানের লতিতে ছোট্ট একটি ক্ষত থেকে রক্ত বের হতে শুরু করলে আর রক্ত বন্ধ হচ্ছিল না। এছাড়া তার শরিরের বিভিন্ন জায়গায় রক্তের ছোপ ছঁপ দাগ দেখা দেয়। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। CBC রিপোর্ট দেখে চিকিৎসক তাকে জেলা হাসপাতালে পাঠান। সেখানে পরীক্ষায় তার প্লাটিলেট মাত্র ৬,০০০ পাওয়া যায় এবং চিকিৎসকরা দ্রুত ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসা শুরু করার পরামর্শ দেন।
গত ২৭ জুলাই রুহামাকে ঢাকার LabAid Cancer Hospital-এ ভর্তি করা হয় এবং জরুরি ভিত্তিতে প্লাটিলেট (SDP) দেওয়া হয়। পরবর্তী পরীক্ষায় ধরা পড়ে Acute Leukemia with 80% leukocytes এবং জেনেটিক পরীক্ষায় t(15;17) PML-RARA (bcr1, bcr2, bcr3) positive আসে। এরপর থেকেই শুরু হয়েছে তার দীর্ঘ ও কঠিন ক্যান্সারের চিকিৎসা।
চিকিৎসকরা আমাদের আশার কথা জানিয়েছেন—সঠিক ও নিয়মিত চিকিৎসা দীর্ঘ সময় ধরে চালিয়ে যেতে পারলে, আল্লাহর রহমতে রুহামা পুরোপুরি সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, ইনশাআল্লাহ।
কিন্তু এই চিকিৎসা দীর্ঘমেয়াদি, জটিল এবং অত্যন্ত ব্যয়বহুল। প্রতিদিনই যেন রুহামা আর তার পরিবারের জন্য নতুন এক পরীক্ষা। একদিন পরপরই প্রায় ২ ব্যাগ করে প্লাটিলেট প্রয়োজন হচ্ছে। চিকিৎসার ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে কখনো কখনো তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হয়ে পড়ে। তাই এই মুহূর্তে তার চিকিৎসা কোথাও স্থানান্তর করাও সম্ভব হচ্ছে না।
একজন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবার পক্ষে এত ব্যয়বহুল চিকিৎসার পুরো খরচ একা বহন করা সম্ভব নয়। তাই আজ এই পরিবারটি অসহায় হয়ে আপনাদের দ্বারে এসেছে—একটি ছোট্ট শিশুর জীবন বাঁচানোর জন্য।
🙏 আপনার সামান্য সহায়তাও রুহামার চিকিৎসা চালিয়ে যাওয়ার শক্তি হতে পারে।
❤️ আপনার ছোট্ট একটি সহযোগিতা হয়তো জ্বালিয়ে রাখতে পারে তার জীবনপ্রদীপ।
🌅 আপনার সাহায্যেই হয়তো রুহামা আবার ফিরে পাবে তার হাসি, খেলাধুলা, শৈশব—পাবে একটি নতুন জীবন, নতুন ভোর, নতুন আলো।
আসুন, বিপদের দিনে আমরা মানুষের পাশে দাঁড়াই।
আসুন, সবাই মিলে ছোট্ট রুহামার হাতটি শক্ত করে ধরি।
একটি নিষ্পাপ জীবন বাঁচাতে আমাদের সামান্য সহযোগিতার হাতটুকু বাড়িয়ে দিই।
💔 রুহামা বাঁচতে চায়। ❤️ আসুন, আমরা তাকে বাঁচার সুযোগ করে দিই।
স্মৃতি ও চিকিৎসার মুহূর্তগুলো
স্বচ্ছতা ও বিশ্বস্ততা
আমরা প্রতিটি অনুদান এবং ব্যয়ের হিসাব স্বচ্ছতার সাথে সর্বসাধারণের জন্য প্রকাশ করছি। প্রতিটি স্লিপ এবং রিপোর্ট ওয়েবসাইটের রিপোর্ট সেকশনে আপলোড করা হচ্ছে। ল্যাবএইড ক্যান্সার হাসপাতালে বর্তমানে তার চিকিৎসা চলমান রয়েছে।









